Holi 2026: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে দোল উৎসব অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রতি বছর মানুষ ফাল্গুনের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, কারণ এই মাসে হোলি / দোলযাত্রা উৎসব (Holi 2026) অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। রঙের ছোঁয়ায় আবির মেখে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের এই দিনটি ২০২৬ সালে কবে পড়েছে এবং পুজোর শুভ সময় কী, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Holi 2026: দোলযাত্রা বা দোল পূর্ণিমার তারিখ ও সময় (Date and Time)
২০২৬ সালে দোলযাত্রা এবং হোলি পালিত হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসব পালিত হয়-
- দোলযাত্রা (Dol Jatra 2026): ৩রা মার্চ, ২০২৬ (মঙ্গলবার)।
- হোলি / রঙ খেলা (Holi 2026): ৪ঠা মার্চ, ২০২৬ (বুধবার)।
- হোলিকা দহন (Holika Dahan 2026): ৩রা মার্চ, ২০২৬ (মঙ্গলবার সন্ধ্যা)।
দোল পূর্ণিমা Holi 2026: তিথি ও শুভ মুহূর্ত (Shubh Muhurat)
| বিষয় | সময় ও তারিখ |
| পূর্ণিমা তিথি শুরু | ২রা মার্চ, ২০২৬ (সোমবার) বিকেল ৫:৫৫ মিনিট থেকে। |
| পূর্ণিমা তিথি শেষ | ৩রা মার্চ, ২০২৬ (মঙ্গলবার) বিকেল ৫:০৭ মিনিটে। |
| হোলিকা দহন মুহূর্ত | ৩রা মার্চ সন্ধ্যা ৬:২২ মিনিট থেকে রাত ৮:৫০ মিনিট পর্যন্ত। |








