⌂ Home Gold Price School Weather Recruitment Festival Tourist Place Property Hotel Money Sports Others

---Advertisement---

Yuva Sathi West Bengal: Online Application Process, Eligibility and Status

Published on: February 8, 2026
Yuva Sathi west bengal
---Advertisement---

Banglar Yuva Sathi ‘বাংলার যুব-সাথী’ 2026: পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন এই ‘বাংলার যুব সাথী প্রকল্প ২০২৬’-এর মাধ্যমে কর্মহীন তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে চাইছে সরকার । এই প্রকল্পের অধীনে বেকার যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী তরুণ-তরুণীরা এই প্রকল্পের মাধ্যমে মাসিক ১৫০০ টাকা ভাতা পাবেন। Yuva Sathi (যুব সাথী)এই প্রকল্পের বিস্তারিত নিচে দেওয়া হলো:

Banglar Yuva Sathi West bengal 2026 | বাংলার যুব সাথী 2026

যুবসাথী প্রকল্পের মূল বৈশিষ্ট্য ও সুবিধা:

  • ভাতার পরিমাণ: প্রতি মাসে ১,৫০০ টাকা
  • সময়সীমা: চাকরি না পাওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে।
  • চালু হওয়ার তারিখ: প্রকল্পটি ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে কার্যকর হবে।
  • বাজেট বরাদ্দ: এই প্রকল্পের জন্য সরকার ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

যুবসাথী প্রকল্পের যোগ্যতা | Yuva sathi Eligibility

এই প্রকল্পে আবেদন করার জন্য সাধারণত নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হয়:

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক (Madhyamik) বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।
  3. বয়স: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  4. কর্মসংস্থান: অবশ্যই আবেদনকারীকে বেকার হতে হবে এবং অন্য কোনো সরকারি আর্থিক সহায়তা বা লোন প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না।
  5. আবেদনকারী যদি অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা ভাতা পান, তবে তিনি এই প্রকল্পের যোগ্য হবেন না (তবে পড়াশোনার স্কলারশিপ পাওয়া ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন)।
  6. রেজিস্ট্রেশন: আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক (Employment Bank) পোর্টালে নথিভুক্ত থাকতে হবে।

বাংলার যুব সাথী প্রকল্পের প্রয়োজনীয় নথি (Banglar Yuva Sathi WB Documents Required)

  • আধার কার্ড বা ভোটার কার্ড (ঠিকানার প্রমাণের জন্য)।
  • জন্মের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট।
  • ব্যাঙ্ক পাসবুক (Bank Passbook)(টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢোকার জন্য)।
  • এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড (যদি থাকে)।

How to Check Yuva Sathi West Bengal Status? |স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

  1. অফিসিয়াল ওয়েবসাইট: employmentbankwb.gov.in এ যান।
  2. লিঙ্ক: হোমপেজে থাকা “View Status for Enrollment and Yuvasree” অপশনে ক্লিক করুন।
  3. তথ্য: আপনার Job Seeker ID এবং ক্যাপচা কোডটি দিন।
  4. ফলাফল: আপনি যদি নির্বাচিত হন বা আপনার নাম ওয়েটিং লিস্টে থাকে, তবে তা স্ক্রিনে দেখাবে।

How to Apply Online For Banglar Yuva Sathi Scheme?

যুবসাথী বা যুবশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া মূলত অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই সম্পন্ন হয়:

  1. অনলাইন এনরোলমেন্ট: প্রথমে Employment Bank WB পোর্টালে গিয়ে “New Enrolment (Job Seeker)” লিঙ্কে ক্লিক করে নাম নথিভুক্ত করতে হবে।
  2. ফর্ম ফিলাপ: ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে সাবমিট করতে হবে।
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন: অনলাইন আবেদন করার ৬০ দিনের মধ্যে কাছাকাছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে অরিজিনাল নথিগুলি ভেরিফাই করিয়ে আসতে হবে।
  4. অ্যানেক্সার (Annexure) জমা: যখন নতুন লিস্ট বের হবে, তখন নির্দিষ্ট পোর্টালে গিয়ে Annexure-I এবং Annexure-II ফর্ম ফিল-আপ করে জমা দিতে হবে ।

Apply Online Yuva Sathi Yojana – Click Here

Kousik Mondal

I am a dedicated content creator and expert on local culture, tourism , news , local Guide and contemporary affairs of West Bengal and Kolkata. Working in this field for more than 15 years, Kolkatawestbengal.com is committed to providing accurate and verified information about Kolkata and West Bengal to the readers.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Yuva Sathi West Bengal: Online Application Process, Eligibility and Status”

Leave a Comment